editor
প্রকাশিত: 4:18 PM, March 13, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিমের উপর দূবৃত্তদের হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই মার্চ) দুপুর ২:০০ ঘটিকায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলে সংলগ্ন তামাবিল মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থীরা গত সোমবার বিকেলে শিক্ষক এম এ করিমের উপর অতর্কিত হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, এ ঘটনায় যারা জড়ীত তাদের সবাইকে চিন্হিত করা গেছে।
কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় বক্তারা চরম হতাশা ব্যক্ত করেছেন। তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে আগামী ২৪ ঘন্টার ভিতরে আসামী গ্রেফতারের আল্টিমেটাম প্রদান করেন।
এ সময় মানববন্ধনে সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পালের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী খাইরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মুহিবুর রহমান, হাবিবউল্লাহ, মাধুরী রানী দে, হোসাইন আহমেদ, বিদ্যালয় এডহক কমিটির সদস্য তোফায়েল আহমেদ।
এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শফির উদ্দিন,তারেক আহমেদ, রাখি রানি পাল,ফারহান আনান নাবিল সহ অন্যান্যরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন