editor
প্রকাশিত: 4:24 PM, March 13, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ই মার্চ) দুপুর ১ টায় হতে দেড় ঘন্টাব্যাপী জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় প্রশাসনের পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নেয় সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের লেফটেন্যান্ট সাফওয়ান আলমের নেতৃত্বে সেনাবাহিনীর টিম।
এ সময় বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে বিভিন্ন ভোগ্যপন্য,কাঁচামাল, শাক সবজী, পোলট্রি, গোসতের দোকান সহ মুদিভূষি পন্যের পাইকারি ও খুচরা দোকানে মনিটরিং চালানো হয়।
এ সময় নিত্যপন্যের দোকান গুলোতে মেয়াদোত্তীর্ণ পন্যে মজুদ, দ্রব্যের মূল্য তালিকা, প্রতিষ্ঠানের বানিজ্যিক লাইসেন্স, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় ও সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কিনা বিবিধ বিষয় মনিটরিং করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানের বানিজ্যিক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পন্য দোকানে রাখা সহ বিভিন্ন অনিয়মের কারণে ১০টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা-৩৭/৩৮ অনুযায়ী ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, রমজান মাসে বাজার মনিটরিং নিয়মিত ভাবে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় হরিপুর বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের প্রমান পাওয়ায় ১০ টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় সহ অন্যান্য প্রতিষ্ঠান সমুহে প্রাথমিক ভাবে সর্তক করা হয়েছে। তিনি বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন