admin

প্রকাশিত: 7:19 PM, March 15, 2025

নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন নির্বাচিত সরকার : কাইয়ুম চৌধুরী 

নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন নির্বাচিত সরকার : কাইয়ুম চৌধুরী 
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। নাগরিকদের নিরাপত্তা বিধানে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকারের প্রয়োজন। আমরা মানুষের সঙ্গে ইফতারে অংশ নিচ্ছি, তাদের কথা শুনছি। আগামী সংসদ নির্বাচনই তাদের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাবে।”
শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ডের কুচাই সুলতানপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, “দীর্ঘমেয়াদে প্রকৃত স্থিতিশীলতা অর্জনের জন্য জনগণের ভোটে নির্বাচিত একটি শক্তিশালী সরকার অপরিহার্য। এই সরকারই দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সক্ষম হবে।”
মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আব্দুল হাসনাতের সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, হাজী হেলাল উদ্দিন, নোমানুল হক জুনেদ প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৪০০ মানুষের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রিহাদ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন—পাবেল রহমান, শামিম আহমদ চৌধুরী, আছাদ মিয়া রুকন, আব্দুল আহাদ, শাহাবুদ্দিন, জুমান আহমেদ, মিনার আহমেদ, রাসেল আহমেদ, রিফল আহমদ, শাহ অলীদ, সৈয়দ রাসেল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া, উত্তর কুশিয়ারা ইউনিয়নের সভাপতি শাহেদ আহমেদ মেম্বারের সভাপতিত্বে ও সজিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত ইফতার পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। সর্বশেষ, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি নেতারা অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে