editor
প্রকাশিত: 9:11 PM, March 15, 2025
মৌলভীবাজার সমিতি সিলেটের জীবন সদস্যদের সম্মানে ইফতার মাহফিল ও সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর নিয়োগ পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মৌলভীবাজার সমিতি সিলেট দীর্ঘকাল ধরে মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা এবং সহযোগিতার মেলবন্ধন হিসেবে কাজ করে আসছে। সমিতির নানা উদ্যোগ ও কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন নিয়ে এসেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে এর কার্যক্রম আরও গতিশীল হবে। এ ধরনের সম্মিলিত উদ্যোগ আমাদের ঐতিহ্যকে আরো শক্তিশালী করে তুলবে এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার ঘটাবে। তিনি তাকে এ সম্মান প্রদর্শন করায় মৌলভীবাজার সমিতির সকলকে অভিনন্দন জানান।
শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ড. তুতিউর রহমান। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্ঠা জামিল আহমদ চৌধুরী, প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, উপদেষ্টা অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, মো. জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. রুস্তম খান, দৈনিক মানব জমিনের কূটনৈতিক রিপোর্টার মো. মিজানুর রহমান, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক ও অ্যাডভোকেট সাইফুর রহমান, অর্থ সম্পাদক অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, প্রচার সম্পাদক আবুল কাশেম, শিক্ষা সম্পাদক এম এ আজিজ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা পারভীন লিলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, ক্রীড়া সম্পাদক বাবুল সিদ্দিকী, সদস্য দুরূদ মোহাম্মদ, সৈয়দ মহসীন হোসেন, চৌধুরী এনায়েত মওলা রাজু, আব্দুল ওয়াহিদ, মো. রইছ উদ্দিন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন সমিতির জীবন সদস্য মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। অনুষ্ঠানে সংবর্ধিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী সহ সমিতির নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সিলেটে অবস্থানরত মৌলভীবাজার সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন