editor
প্রকাশিত: 1:28 AM, March 16, 2025
সিলেটের সময় :: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম (পিপিএম সেবা) বলেছেন,রোটারিয়ানরা মানবতার সেবায় কাজ করেন,নিজস্ব দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাড়ান। এটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনুস্বরনীয় ও অনুকরণীয়। এর মাধ্যমে মানুষের প্রতি মানুষের ভালোবাসার বহি:প্রকাশ পায়। সকলের সমান অংশ গ্রহণের মাধ্যমে সমাজ সুন্দর ও সমৃদ্ধ হয়।
তিনি বলেন,আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের জন্য কাজ করতে হবে,ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এতে দুনিয়া ও আখেরাতের কল্যান সাধিত হবে।
তিনি শনিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের ইফতার মাহফিল ও ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইফতার মাহফিল ও ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার
রাকিব আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ সিপি জাকির আহমেদ চৌধুরী পিএইচএফ,রোটারি ক্লাব অব সিলেট মহানগর এর পাস্ট প্রেসিডেন্ট রোটাঃপিপি সৈয়দ আশরাফ আহমদ এমপিএইচএফ,রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ পিপি মোঃ আসাদুজ্জামান সায়েম পিএইচএফ,রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ সিপি এএসএম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, এইচটি সিলেটের অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাঃ সিরাজুল ইসলাম খান, রোটাঃ ড.মির শাহ আলম।
রোটাঃ একেএম লুকমান আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রোটাঃ পিপি ফখরুল ইসলাম, রোটারি প্রত্যয় পাঠ করেন রোটাঃ সিপি এম এ ওয়াদুদ আল মামুন,স্বাগত বক্তব্য রাখেন,রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের প্রসিডেন্ট রোটাঃ মোহাম্মদ কয়েছ।
বক্তব্য রাখেন,ক্লাব সেক্রেটারি রোটাঃ রেজাউল করিম আবু সুফিয়ান,প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সাদিকুর রহমান জুম্মন, ক্লাব সদস্য রোটাঃ রেজওয়ানুল আজিজ সজিব,মোঃ আব্দুল্লাহ, মোঃ শাহজাহান,মোঃ মামুন রশিদ,রোটাঃ পিপি ফখরুল ইসলাম,রোটাঃ পিপি আবুল কালাম, রোটাঃ পিপি মওদুদ আহমদ, রোটাঃ পিপি ডাঃ মোঃ কামরুল ইসলাম, রোটাঃ পিপি রফিক আহমদ চৌধুরী।
ইফতার মাহফিল শেষে প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে ক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন