editor
প্রকাশিত: 9:40 PM, March 16, 2025
বড়লেখা প্রতিনিধি:: বড়লেখায় নির্যাতন চালিয়ে স্ত্রী চম্পা বাক্তি (২৬)-কে হত্যার চেষ্টা চালায় পাষণ্ড স্বামী আশিক বাক্তি দুলাল (৩১)। শনিবার রাত আড়াইটার প্রতিবেশীরা গুরুতর আহত গৃহবধূ চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে ও হত্যা চেষ্টাকারি দুলাল বাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় দুলালের বাড়িতে।
জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে আশিক বাক্তি দুলাল শনিবার রাতে স্ত্রী চম্পা বাক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। স্ত্রীকে উলঙ্গ করে চড়-থাপ্পড় মারতে মারতে চুলার সামনে নিয়ে আগুনে চুল ঝলসে দেয়। একপর্যায়ে গলায় গামছা ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে আহত চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ ও নির্যাতনকারি স্বামী আশিক বাক্তি দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ জমাদার জানান, আহত গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার আসামী আশিক বাক্তি দুলালকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে