admin

প্রকাশিত: 10:24 PM, March 16, 2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিফতাহ্ সিদ্দিকীর দোয়া ও ইফতার মাহফিলে সকল শ্রেণী-পেশার মানুষের মিলনমেলা

'দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিক্ষায় রয়েছে'

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিফতাহ্ সিদ্দিকীর দোয়া ও ইফতার মাহফিলে সকল শ্রেণী-পেশার মানুষের মিলনমেলা

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এতিম, রাজনীতিবীদ, প্রশাসনিক কর্মকর্তা, পেশাজিবী, ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

গতকাল রোববার সিলেট নগরী একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরুর সঞ্চালনায় অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার এম.এ সালাম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, শাহজালাল বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, শাহজালাল বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সাজেদুল করিম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি আশরাফুল আলম, সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, সম্মিলিত পোশাজীবী পরিষদ, সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. শাহনেওয়াজ আহমদ, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচাক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, এসএমপির মিডিয়া অফিসার ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার), মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহমান রিপন, হবিগঞ্জের জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সাবেক আইজিপি (প্রিজনস) বিগেডিয়ার জেনারেল (অবঃ) ইফতেখারুজ্জামান, ইউট্যাব শাবির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইকআাল, প্রফেসর ড. মোজাম্মেল হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আজমল হোসেন কুনু, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ,  মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর এবিপার্টির আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব রেজাউল করিম সোয়েব, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সিলেটের সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিব।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-  প্রফেসর ড. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. মোজাম্মেল হোসেন, প্রফেসর ড. শাহ আরিফুল হক, প্রফেসর ড. মো. মুরাদ, প্রফেসর ড.  সাইফুল ইসলাম।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. কাওছার হোসেন, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. কাজী মেহতাজ, প্রফেসর ড. মোজাম্মেল হক।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুক্তাবিস উন নুর, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ আহমদ, সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, সিলেট ভিউ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, ফটো জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সিলেট ওমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্না হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি প্রমূখ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ দিনের আন্দোলন-সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিক্ষায় রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দ্রুত সময়ের মধ্যে অতিবঃ জরুরী সংষ্কার শেষে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানাই।

আয়োজক হিসেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, বেগম জিয়া দেশের জন্য দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবুও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার পরও অত্যন্ত বিচক্ষণতার সহিত দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।  দীর্ঘ ১৭ বছরের টানা আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিজমের পতন হলেও আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নি। আমাদেরকে এখন দেশ গড়ার আন্দোলন করতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে সিলেট বিভাগের চারটি জেলা, সিলেট মহানগর, বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌর এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব, যুগ্ন আহবায়ক বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহুতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফার রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা সালেহ আহমদ।

উল্লেখ্য, ছন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলটি সিলেট বিভাগের চার জেলার বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন