editor
প্রকাশিত: 11:22 PM, March 16, 2025
সিলেটের সময় :: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণমানুষের রাজনীতি করে গেছেন। তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল দেশের মেহনতি, গরীব ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়ন। আমাদের তাঁরই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত ১৬ বছর জিএম কাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি টিম হিসেবে রুপান্তরিত করেছিলেন। যার খেসারত দিচ্ছে জাতীয় পার্টির কোটি নেতাকর্মী। সমগ্র দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়। তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি আজ জনবিচ্ছিন্ন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর আমাদের এখন নতুন করে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের বিশ্বাস অর্জনের জন্য আমাদের তাদের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে। তিনি আগামী দিনের চ্যালেঞ্জের জন্য জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে রোববার (১৬ মার্চ) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন মাগুরার আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম এ কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া, মুরাদ আহমেদ, জেলা জাপার যুগ্ম আহবায়ক সোবহান চৌধুরী, মহানগরের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহনগর ছাত্রসমাজ সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, জেলা যুব সংহতির সভাপতি লায়েক আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন