editor

প্রকাশিত: 7:54 AM, March 17, 2025

জুড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

জুড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

জুড়ী সংবাদদাতা : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণের জন্য দেয় সরকার। অভিযোগ, নির্ধারিত ১০ কেজির পরিবর্তে নিজের অনুগত কয়েকজনকে ৩০ কেজির আস্ত বস্তাই তুলে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান।

ঘটনাটি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের। এ বিষয়ে ওই ইউনিয়নের বাসিন্দা রোববার জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সামসউদ্দিন উল্লেখ করেন ‘শনিবার ‘রমজান ও ঈদ’ উপলক্ষে সাগরনাল ইউনিয়ন পরিষদে দরিদ্র লোকদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) শরফ উদ্দিন কর্তৃক নিজ অনুগত লোকদেরকে ১০ কেজির পরিবর্তে সরকার কর্তৃক সরবরাহকৃত সেলাই করা বস্তায় একবস্তা করে চাল দিয়ে দিচ্ছেন এরকম সংবাদ শুনে একজন সচেতন নাগরিক হিসেবে আমি তৎক্ষণাৎ ইউনিয়ন পরিষদে যাই এবং সেখানে গিয়ে আমি এর সত্যতা পাই। আমাদের সামনে শরফ উদ্দিনের কাছের লোক বলে পরিচিত উত্তর সাগরনাল গ্রামের আব্দুল কাইয়ুম ও একই গ্রামের জফর আলীকে সরকার কর্তৃক সরবরাহকৃত চালের সেলাই করা পুরো বস্তা কাধে করে নিয়ে যেতে দেখি। এসময় আমার অপরিচিত আরও দুইজন লোক একইভাবে একবস্তা করে চাল নেয়ার সময় উপস্থিত লোকজন বাধা দিলে তারা বস্তা ফেরত দিতে বাধ্য হন।

অভিযোগেত সাথে এসব ঘটনার ভিডিও করে ইউএনও’র হোয়াটসঅ্যাপে দিয়ে তদন্ত সাপেক্ষ উক্ত ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন সামসউদ্দিন। অবগতির নিমিত্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মৌলভীবাজারের জেলা প্রশাসককে অনুলিপিও দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, অনেকে হয়তো দুই তিনজন মিলে আলাদা চটের বস্তায় একসাথে করে চাল নিয়েছে। কেউ কেউ আবার ইউপি সদস্যদের থেকে পৃথকভাবে দুইবার চাল পেয়েছে তবে ইউনিয়নে আগত প্রত্যেককেই চাল প্রদান করা হয়েছে।

লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে ইউএনও বাবলু সূত্রধর জানান, সোমবার একজন কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে