admin
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার সাবেক সভাপতি ও সেক্রেটারির নির্দেশনা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির ৯ জন্য সদস্য। আগামী কাউন্সিলে নিজেদের গ্রুপের জয় নিশ্চিত করতে তারা নানা অপতৎপরতা অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ তাদের। শামীম-আলীর চক্রান্তে সিলেট জেলা বিএনপি খুব কঠিন সময় পার করছে বলেও মন্তব্য করেছেন তারা। গতকাল সোমবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেছেন আহ্বায়ক কমিটির ৯ সদস্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আশিক উদ্দিন।
তিনি সিলেট জেলা বিএনপির বর্তমান আহ্বায়ককে একজন অদক্ষ ব্যক্তি হিসাবে উল্লেখ করে বলেন, আমরা তাকে সহযোগীতার মাধ্যমে কার্যকর আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু এক বছরেও তা সম্ভব হয়নি। তিনি নিরপেক্ষ ভূমিকার পরিবর্তে সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদের নির্দেশে চলছেন এবং তাদের সিদ্ধান্তই বাস্তবায়ন করছেন। এতে সার্বিক কার্যক্রমে ভাটা পড়েছে এবং তিনি নিজেই একাধিকবার তার অসহায়ত্বের কথাও প্রকাশ করেছেন। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তিনি গত ২৭ ফেব্রুয়ারি ২১ সদস্যের একপেশে উপজেলা কমিটি গঠন করেন। প্রতিবাদের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অচলাবস্থা নিরসনে প্রতিটি উপজেলা কমিটিতে ভারসাম্য বজায় রাখতে আমাদের পক্ষের ৬ জন নতুন সদস্যের তালিকা দেয়ার নির্দেশ দেন। কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনও তালিকা চাইলে আমরা তা সরবরাহ করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সাবেক সভাপতি ও সম্পাদক চক্রান্ত করে মিলন ও বর্তমান আহ্বায়ককে ব্যবহার করে আমাদের ৬ জনের নাম না দিয়ে আবারও নিজের পক্ষের লোকজনের নাম ঘোষণা করেন। এতে জেলা বিএনপি মহাসংকটের মুখে পড়ে। এছাড়াও সাবেক সভাপতি ও সম্পাদক আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যকে না জানিয়ে একতরফাভাবে বিভিন্ন সমন্বয় কমিটি গঠন করেছেন। উপজেলাগুলোতে নিজেদের লোকজনকে দিয়ে ঘরে বসে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন যাতে আগামী কাউন্সিলে নিজেদের গ্রুপকে বিজয়ী করার খায়েশে। বিভিন্ন ইউনিট কমিটি ঘোষণার পর আবার হাত দিয়ে কেটে কেটে নিজেদের গ্রুপের লোকজনের নাম ঢুকিয়ে দিয়েছেন। এসব অনিয়ম কেন্দ্রীয় প্রতিনিধি দলকে জানালেও অজ্ঞাত কারণে তারা মৌনব্রত পালন করছেন। তারা ত্যাাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে নিজেদের বলয় সৃষ্টির মাধ্যমে আগামীতে আবারও দলের নেতৃত্বে আসার গভীর চক্রান্তে লিপ্ত। তিনি বলেন, দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দের উদাসীনতায় সাংগঠনিক বিশৃঙখলা সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল তেকে আসা নেতারা শীর্ষ পদে বসে এসব কাজ চালিয়ে যাচ্ছেন। দলের স্বার্থের প্রতি তাদের আন্তুরিকতাও আজ প্রশ্নের সম্মুখীন। এ অচলাবস্থা নিরসন না হলে আগামী কাউন্সিল হবে কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, যোগ্য নেতৃত্ব সৃষ্টির পথ রুদ্ধ করে চক্রান্তকারীরা আজ দলটি কুক্ষিগত করে রেখেছে। নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত চাপিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করছেন। একটি শক্তিশালী কাউন্সিলের জন্য এসব কার্যক্রম কঠিন অন্তরায়। জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারকে পকেটে পুরে আবুল কাহের শামীম গংদের কার্যক্রম দলটাকে মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তিনি এসব ব্যাপারে দ্রুত কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন আহমেদুর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন লস্কও, ইশতিয়াক সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
এদিকে সিলেট জেলা বিএনপির ব্যানারে আহুত গতকাল সোমবার কথিত সাংবাদিক সম্মেলনের সা জেলা বিএনপির কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। এব্যাপারে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ ও দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এক জরুরী বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, আমি একাধিক সূত্রে জানতে পেরেছি আজ সোমবার বিকেলে নগরীর একটি রেষ্টুরেন্টে কতিপয় বিপথগামী নেতাকর্মী জেলা বিএনপিতে বিভক্তি সৃষ্টি করতে সরকারের ইন্ধনে জেলা বিএনপির ব্যানারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। অথচ এব্যাপারে জেলা বিএনপির কোন কিছু অবগত নয়। আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা ছাড়া কোন বিপথগামী নেতাকর্মীর জেলা বিএনপির দলীয় ব্যানার ব্যবহারের ভিত্তি নেই। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর ইউনিট কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা ও পৌর কমিটি তাদের আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কাজ সম্পন্ন করেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি একটি সুন্দর ও অর্থবহ কাউন্সিল আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করে তৃনমূল বিএনপি পূনর্গঠনে অগ্রনী ভুমিকা পালন করছে। দুঃখজনক হলেও সত্য যে, দলের এই দুঃসময়ে আওয়ামী সরকারের ইন্ধনে কতিপয় নেতাকর্মী জেলা বিএনপিতে ভাঙ্গন সৃষ্টি করে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। এর ধারাবাহিকতায় তারা জেলা বিএনপির ব্যানারে নগরীতে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। যা দলের গঠনতন্ত্র পরিপন্থী এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এই সাংবাদিক সম্মেলনের ব্যাপারে জেলা বিএনপির কোন নেতাকর্মীর সম্পর্ক নেই। তাই কথিত সাংবাদিক সম্মেলনের সংবাদে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য অনুধাবনের অনুরোধ জানাচ্ছি। একই সাথে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। বিপথগামীদের ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার