editor
প্রকাশিত: 10:05 PM, March 17, 2025
বড়লেখা প্রতিনিধি : খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে কল্যাণ রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সোমবার বড়লেখা পৌর সুপার মার্কেটের ২য় তলায় বিকেলে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুস সবুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ- সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক,জেলা সহ- সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমান।
এতে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার ০১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য প্রার্থী লোকমান আহমদ। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর মো: এমাদুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিসের উপজেলা সহ- সভাপতি মাওলানা কাওসার আহমদ, মাওলান লুৎফুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহ- সভাপতি আলহাজ শামীম আহমদ, ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খসরুল আলম, আঞ্জুমানে আল ইসলার সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ জুয়েল, খেলাফত মজলিস উপজেলা সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদি, মাওলানা মনসুর আহমদ, কাতার শাখার দ্বায়ীত্বশীল মাওলানা খালেদ মাসুদ শরিফ, উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক মেম্বার, অফিস সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য সাদিকুর রহমান, দাসের বাজার ইউপি সভাপতি মাওলানা আফতাব উদ্দিন নূরানি, দক্ষিন ভাগ ইউপি সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মাহফুজ আহমদ, কাঠালতলী ইউপি সেক্রেটারি হাফিজ সুলতান আহমদ, বড়লেখা সদর ইউপি সহ- সেক্রেটারি হাফিজ নুর আহমদ, ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে