admin

প্রকাশিত: 3:05 AM, March 18, 2025

বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখী ষড়যন্ত্র চলছে: আব্দুল আহাদ খান জামাল

বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখী ষড়যন্ত্র চলছে: আব্দুল আহাদ খান জামাল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ২০২৪ এর গণহত্যাকারী ও ১৯৭১ এর গণহত্যাকারীরা পরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোয়েবলসিয় কায়দায় একের পর এক মিথ্যা প্রভাগান্ডা করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদেরকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে। জাতীয় নির্বাচনের দাবি করলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এখন যারা তেলে বেগুনে জ্বলে উঠেন তারা আসলে কি চান তা তাদেরকেই পরিস্কার করতে হবে।

সোমবার (১৭ মার্চ) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান রহমান মিজানের সভাপতিত্বে ও অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা হেলাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর কৃষকদের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, সহ-সভাপতি কামরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ময়না মিয়া, ইউসুফ আলী, ইসলাম উদ্দিন, মাকসুদ আহমদ, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. এ মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম, রহিম উদ্দিন, কামরুল ইসলা, যুবদল নেতা সালমান আহমদ, সাজু, কামাল উদ্দিন, শ্রমিক দলনেতা সানুর আহমদ, ছাত্রদল নেতা মামুন আহমদ, জুয়েল আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন