editor
প্রকাশিত: 7:06 PM, March 18, 2025
রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চা শিল্প। এ শিল্পের প্রসার ও উন্নয়নের জন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, চা বাগান বাঁচলে শ্রমিকও বাঁচবে। তিনি সম্ভাবনাময় চা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চা বাগানের পাতা চয়ন করে কার্যক্রমের উদ্বোধন করেন মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালনীছড়া চা বাগানের সহকারী মহাব্যবস্থাপক মো. আজম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগানের এইচ.টি.সি. মো. সুজাউল করিম, মালনীছড়া চা বাগানের সহকারী ব্যবস্তাপক সুকুমার সরকার, মুস্তাফিজুর রহমান, বিদ্যুৎ তালুকদার ও মুরশেদ আহমেদ। বক্তব্য রাখেন বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হৃদেশ মুদি।
মালনীছড়া বাগানের স্টাফ অধীর বাউরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো তাজুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন শ্রী সেন শিবানন্দ দাস বৈষ্ণব এবং পবিত্র বাইবেল পাঠ করেন মেরী বিশ্বাস। ২০২৪ সালে পাতা উত্তলনকারী ৩ জনকে পুরুষ্কার প্রদান করা হয। পুরস্কারপ্রাপ্তরা হেেচ্ছন শিলা মুদি, আশমা বেগম ও সাবিত্রী নায়েক। অনুষ্ঠানে প্রধান অতিথি বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী’কে ফুল ও ফুলের মালা দিয়ে স্বাগত জানান বাগানের সর্বস্তরের শ্রমিক, সর্দার ও স্টাফরা।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন