editor
প্রকাশিত: 7:21 PM, March 18, 2025
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) হাসপাতাল বিল্ডিংয়ের ৭ম তলায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাগফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. জি. এম. মনিরুল ইসলাম।
ওয়ার্ডমাস্টার মো. ফয়েজ আহমদ হিরন এর সভাপতিত্বে ও ওয়ার্ডমাস্টার সৈয়দ মো. তারেক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. আব্দুল আলেক, আব্দুল্লাহ আল ফারুক, মো. আব্দুস সাত্তার ও দিলশাদ মিয়া। ইফতার মাহফিলে আয়োজনে ছিলেন মো. রইছ, মো. রিপন, ইমন, সাব্বির, সজীব, মোহন, দিপু, হাবিব, ফরহাদ, আবেদ, রাসেল, রাব্বি (২), , সৌরভ, কাজল, ইব্রাহিম, ইমতিয়াজ, রাহিম, আবদাল, কাইয়ুম, দেলোয়ার, মো. বিপুল, বিপুল দাস, রাজনা প্রমুখ। ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন