admin
প্রকাশিত: 10:34 PM, March 18, 2025
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :
বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব’র উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৬ রমজান (১৭ মার্চ) উপজেলার গহরপুর আল-ফালাহ একাডেমির শিশু সদনের এতিম শিক্ষার্থীদের নিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আল-ফালাহ একাডেমি শিশু সদনের সুপার হাফিজ কুতুব উদ্দিন আহমদ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী। বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী ছালিকুর রহমান, স্পেন প্রবাসী গোলাম মোস্তফা, কানাডা প্রবাসী আব্দুল করিম, কাতার প্রবাসী মারুফ রফিক মুন্না, কাতার প্রবাসী রায়হান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম ফরহাদ, সৌদি আরব প্রবাসী সুজেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রাজিব আহমদ, ক্লাব সদস্য খায়রুল ইসলামের অর্থায়নে এ মাহফিলে সভাপতিত্ব করেন বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব’র সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
মাহফিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ ট্যুারিস্ট ক্লাব’র সদস্য প্রভাষক জাকারিয়া টিপু, শিক্ষক জুনেদ আহমদ, সমাজকর্মী খায়রুল ইসলাম, আব্দুশ শহিদ, খায়রুল ইসলাম নাঈম, আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার সহ সুপার আব্দুল গনি, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন