admin
প্রকাশিত: 11:08 PM, March 18, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করছি আমরা।
তিনি আরোও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই। রমজানের যে বড় শিক্ষা, ধৈর্য ও আত্মত্যাগ এ দুটি থেকে যেন আমরা দূরে সরে না যাই। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, তাদের ভালোবাসার জন্য। রাজনীতি কোন পেশা নয়, রাজনীতি কোন ব্যবসা নয় এই কথা গুলো আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে ধনদৌলত ও সম্পদ আহরণ করবে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল তাহলে কিন্তু তাদের পরিনতি আওয়ামী লীগের মতোই হবে।
তিনি মঙ্গলবার (১৮ মার্চ) হাজী সিরাজুল ইসলাম ট্রাস্ট প্রতিষ্ঠিত পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খানুয়া সিরাজুল ইসলাম মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খালিকুল ইসলাম বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসা কমিটির সদস্য মো. মুমিনুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সচিব মালিকুল ইসলাম সুফি মিয়া। উপস্থিত ছিলেন সালেক মিয়া, মহিলা মাদ্রাসার মুহতামিম মোজাম্মেল আলী ও শিক্ষক আজমল হোসেন, গ্রামের বিশিষ্ট মুরব্বি আশিক আলী, সিলেট মহানগর যুবদলের নেতা মো. আরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন