admin
প্রকাশিত: 12:22 AM, March 19, 2025
বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের অধিনে জলবায়ু সচেতনতা বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী- ‘ক্লাইমেট এ্যাকশন গ্রুপ’কে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে সিলেট খাদিমনগর এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র এফআইভিডিবি আয়োজনে, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গ্রীণ এক্সপ্লোর সোসায়াটি সহযোগী সংগঠনেরনের বাস্তবায়নে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সমন্বিত আর্থিক সেবা কর্মসূচির পরিচালক রুহেল কবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মো. ফেরদৌস আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেটের সাধারণ সম্পাদক, সুরমা রিভার ওয়াটারকিপার, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম কিম।
স্বাগত বক্তব্য রাখেন পরিচালক, লাইভলিহুড ইনহেন্সমেন্ট প্রোগ্রাম, মোঃ ফাহিম সারওয়াত।
প্রকল্প সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, কো-অর্ডিনেটর, এফআইভিডিবি নজরুল ইসলাম মনজুর।
সম্ভাব্য অংশগ্রহণকারী: জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি, প্রকল্প কর্মকর্তা, প্রকল্পের নির্বাচিত ক্লাইমেট এ্যাকশন গ্রুপ লিডারগণ, জিইএস প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন পলিসি এন্ড প্লানিং কো-অর্ডিনেটর তাসমিয়া তারিফা চৌধুরী।
জলবায়ু সচেতনতা বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী- ‘ক্লাইমেট এ্যাকশন গ্রুপ’ সম্মাননা পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন