admin

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে: ফয়সল চৌধুরী

অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে: ফয়সল চৌধুরী

8

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহৃদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। আমাদেরকে দেখে দেশের মানুষ যাতে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারেন, তেমন উদাহরণ বেশী বেশী তৈরি করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগনের অধিকার হরণ করে দেশে যে লুটপাটের রাজনীতি কায়েম করেছিল, ছাত্র-জনতার জুলাই আগস্ট আন্দোলনে তা ভেসে গেছে। স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সময় এখন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার। সেজন্য প্রয়োজন দ্রুত জাতীয় নির্বাচনের। অন্তরবর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার আগ্রহ নিয়ে অপেক্ষায়। অনতিবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের অপেক্ষার অবসান ঘটাতে হবে। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সজাগ ও সোচ্চার হতে হবে।

7

তিনি মঙ্গলবার (১৮ মার্চ) গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন এবং যুগ্ম সম্পাদক কামরুজ্জামান দারার সঞ্চালনায় অনুষ্টিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন জননেত্রী হিসাবে দেশে-বিদেশে বিখ্যাত। সেই নেত্রীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার কারান্তরিন রেখে নির্যাতন করেছে। তিনি অসুস্থ। আমরা তাঁর রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। আগামী নির্বাচনে আবারও বিএনপিকে জয়ী করে সকল নির্যাতন ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সহ সভাপতি গোলাম কিবরিয়া, বিএনপি নেতা লায়েছ আহমদ, প্রবাসী বিএনপি নেতা মিসবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য এহসানুল করিম মিশু।

7

বেগম জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন লক্ষনাবন্দ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল আজিজ।

5

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, রেকল, জহির উদ্দিন, এমাদ, আশরাফ উদ্দিন, এমদাদুল হক, আমির উদ্দিন, ফারুক আহমদ, মাস্টার গিয়াস, আব্দুল খালিক পাখী, নজরুল ইসলাম, আবিদুল হক শাহান, জুনেদ আহমদ, জালাল উদ্দিন, রুমেল, মুজিবুর রহমান, আব্দুল মতিন, রফিক উদ্দিন, মনির উদ্দিন, রেদোয়ান প্রমুখ। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

3

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

7 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

6 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

2 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

3 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

3 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

5 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
4