admin
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দলটি একটি নতুন সামাজিক চুক্তিতে পৌঁছানোর জন্য সচেষ্ট থাকবে। জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়, তিনি সরকারের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তোলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টায় বালাগঞ্জ উপজেলার বাংলাবাজারে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যায়কারীদের কোনোভাবেই আশ্রয় দেওয়া যাবে না, কারণ বিএনপি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার, গোলাম রাব্বানী, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, এম মুজিবুর রহমান, মাহবুব আলম, লুৎফুর রহমান, শাহীন আলম জয়, আবদুল বাছিত, আমিরুল ইসলাম রুবেল, নজরুল ইসলাম, তোফায়েল সুহেল, আফজাল মেম্বার, কবির মিয়া, যুবদল নেতা সুমিম আহমদ, আরিফ, ছাত্রদল নেতা সালমান খান, মাহিন উদ্দিন ও জাকির আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
8 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
1 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
7 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
7 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।