editor
প্রকাশিত: 7:43 AM, March 19, 2025
জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেটের জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলামি বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ই মার্চ) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের পূর্ব সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিবউল্ল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কম্পানিগন্জি। এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে খেঁজুর গাছ প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আলি।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় ও ইসলামি শাসন ব্যবস্হা কায়েম করতে সর্বদা জাগ্রত থেকে কাজ করে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
তারা আরো বলেন বিগত ফ্যাসিবাদী সরকার ইসলামী মূল্যবোধকে প্রাধান্য না দেয়ার ফলে দেশে লুটপাট, খুন,ধর্ষণ ও সন্ত্রাসবাদের উত্থান হয়েছে। এই অবস্থা থেকে নিরসনে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার কোন বিকল্প নেই।
তারা আরো বলেন, সিলেট -৪ সংসদীয় আসন আলেম উলামাদের ঘাঁটি। তাই আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার সকল আলেম ওলামা,যুব জমিয়ত, ছাত্র জমিয়ত কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জমিয়তুল আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার (দাবা), শিক্ষা সচিব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা কবির আহমেদ, দারুল উলুম দারুল হাদিস হরিপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুযাইফা আল হিলাল সহ উপজেলা জমিয়ত, যুবজমিয়ত ও ছাত্রজমিয়তের বিভিন্ন ইউনিয়ন হতে আগত কর্মীবৃন্দ ও স্হানীয় আলেম উলামারা ইফতার মাহফিলে অংশ নেন।
আলোচনা সভা শেষে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন