editor
প্রকাশিত: 7:46 AM, March 19, 2025
পবিত্র মাহে রমজানে দুটি পাতা একটি কুড়ি সম্প্রীতির পূণ্যভূমি সিলেটে ‘সৎ পথের পথিকরা’ সংগঠনের আয়োজনে ব্যারিস্টার মোস্তফাকিম রাজা চৌধুরীর সহযোগিতায় ইফতার ও বিশ্বশান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার ১৮ মার্চ (১৭ রমজানে) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল একাডেমির সামনে সহ তিনটি স্থানে সিলেটের সেবামূলক সংগঠন “সৎ পথের পথিকরা” সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আয়েশা সিদ্দিকা প্রিয়ার সার্বিক তত্বাবধানে এক অনন্য ইফতার কার্যক্রম সম্পন্ন হয়।
মহতী আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক পুণ্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি, সিলেটে ৩ আসনে আগামি দিনের কাণ্ডারি ফেন্সুগঞ্জের কৃতি সন্তান, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক উৎফল বড়ুয়া, বন্ধু মহল রক্তদান সোসাইটি প্রতিষ্ঠাতা রুমান আহমেদ, বিজয়ের কন্ঠের সাংবাদিক নাহিম। আরো উপস্থিত ছিলেন সৎ পথের পথিকরা সংগঠনের
প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কাকলি বেগম, সভাপতি লিজা আক্তার, অর্থ সম্পাদক আতাউর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক সামিয়া সামি প্রমুখ।
ব্যারিস্টার রাজা চৌধুরী বলেন, দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগিতা করা মানুষ হিসেবে মানবিক দায়িত্বের মাঝে পড়ে। যারা এ মহৎ কাজে নিজেদের জড়িয়েছেন তারাই সমাজসেবক হিসেবে সমাজে পরিচিত। সমাজের সকল মানুষ সমাজ সেবার কাজের মানসিকতা থাকে না। শুধু অর্থ থাকলে সেবা করা যায় না সেবার ইচ্ছে ও মানসিকতার উপর নির্ভর করে। আর্থিক ভাবে ধনবান কিন্তু মানবসেবার মানসিকতা না থাকলে সেবামূলক কাজ তাদের দিয়ে হয় না। সেবার কাজের ক্ষেত্রে প্রতিটি কাজের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকতে হবে। তবে কাজের প্রতি দায়িত্বশীল বাড়বে। স্বেচ্ছায় সমাজের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করা। অবহেলিত সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষেরা সমাজসেবকদের কাজ থেকে সেবামূলক কাজ গ্রহণ করে থাকে। সমাজসেবকরা সমাজের মানুষের কাজ করে তৃপ্তি পায়। তারা সমাজে উচ্চ মর্যাদাবান মানুষের মনের মাঝে বেঁচে থাকেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, আজকের এই কার্যক্রমে যারা ভলেন্টিয়ারী দ্বায়িত্ব পালন করছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন