editor
প্রকাশিত: 3:13 PM, March 19, 2025
সিলেটের সময় :: বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে মাস ব্যাপি বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম এর অংশ হিসেবে পবিত্র মাহে রমজানের ১৬ তম দিনে ইফতার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর প্রাঙ্গনে মানবিক সংগঠনের সকল দ্বায়িত্বশীলদের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন সিলেটে ৩ আসনে আগামি দিনের কাণ্ডারি ফেন্সুগঞ্জ এর কৃতি সন্তান, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক উৎফল বড়ুয়া।
উক্ত মানবিক কার্যক্রমে প্রধান অতিথি ব্যরিস্টার বলেন, স্বেচ্ছাসেবা এমন এক কাজ যা ব্যক্তিকে মানবিক করে এবং সমাজকে মানবিক হতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি এতগুলো তরুণ একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে দেখে সত্যি অবাক করেছে আমায়। পড়াশোনার পাশাপাশি তাঁরা মানুষ, পরিবেশ, সমাজ ও দেশের উপকারে আসে এমন কাজে যুক্ত। সবার বক্তব্য অবশ্য একই, স্বেচ্ছাসেবা মানুষকে সমৃদ্ধ করে। স্বেচ্ছাসেবা তাঁদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয়।
সংগঠনের একজন দায়িত্বশীলরা বলেন,মানবিক ব্যক্তবর্গ,অন্যান্য সহযোগী প্ল্যাটফর্মগুলোর সাথে জড়িত সকলের পরিবার, নাম প্রকাশে অনিচ্ছুক দাতাদের পরিবার ও ভলান্টিয়ার ভাই বোনদের বাবা মায়ের জন্য দোয়া কামনা করছি। যে যেভাবে সাহায্য করে যাচ্ছেন,আল্লাহ সবাইকেই নেক হায়াত ও শান্তির জীবন দান করুন এবং দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে ফেলুন এবং ভালো মানুষ হওয়ার তউফিক দান করুন। দুনিয়ার সবাইকে বিপদ থেকে সাহায্য করুন।
বিতরণ কার্যক্রম শেষে অতিথিবৃন্দসহ মানবিক সংগঠনের সকল দ্বায়িত্বশীলদের উপস্থিতিতে দোয়া মাহফিল ও ইফতার গ্রহণ করা হয়।
পরে সংগঠনের সভাপতি শাহরুল আলম চৌধুরী সহ সকল দায়িত্বশীলদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং পবিত্র মাহে রমজানের মাসব্যাপি কার্যক্রমের বাকী দিনগুলোতে সাথে থেকে সফল করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন