editor
প্রকাশিত: 10:39 PM, March 19, 2025
জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জনগণের কল্যাণে কাজ করছে। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির লক্ষ্য হলো দেশের জনগণের জন্য সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। দেশের সকল নাগরিকের অধিকার রক্ষা এবং জনগণের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাবো। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে অরাজকতা ও অস্থিরতা চলছে, তার একমাত্র সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বুধবার (১৯ মার্চ) নগরীর বন্দরবাজার এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এই ইফতার বিতরণ করা হয়।
সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে এবং সিলেট জেলা তাঁতীদল নেতা আলতাফ হোসেন বিলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মওদুদুল হক পাশা মওদুদ, সৈয়দ জয়নুল হক জয়নুল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জর্জকোর্টের অ্যাডভোকেট নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্স রাক্কু, মোহাম্মদ হানিফ, আলী আহমদ, কামরুল হাসান, প্রভাষক মশাহিদ আলী, রফিক আহমদ, আব্দুল মালিক, ওসমান খান, আজিজুল হক, আরিফ চৌধুরী রাজ, রুমেল আহমদ রিপন, আফজাল হোসেন বেলাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, হোমায়ুন কবির হৃদয়, সামিদ আহমদ, শাকিল আহমদ, সুমন আহমদ, আব্দুর রহিম, শামীম আহমদ, নুরুল ইসলাম চঞ্চল, কামাল আহমদ, আব্দুন নুর, সানুর আহমদ, বিলাল উদ্দিন, কামাল তাপাদার, দেলোয়ার হোসেন দিলু, নবী হোসেন, রাজন মিয়া প্রমুখ।- বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন