editor

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে করদাতাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে: সিলেটের কর কমিশনার

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দোয়া ও ইফতার

কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে করদাতাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে: সিলেটের কর কমিশনার

1

কর অঞ্চল সিলেটের কর কমিশনার এম এম জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে করদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে কর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে করদাতাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি কর আইনজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, কর প্রদান শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। করদাতাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া কর আইনজীবীদের অন্যতম দায়িত্ব।
তিনি বুধবার (১৯ মার্চ) বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা কর আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মাহে রমজানের ত্যাগকে কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপুর পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর সভাপতি রমিজউদ্দিন আহমেদ, মহাসচিব মোঃ মাজুম আলী খান, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের মজুমদার মেজবাহ, কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহাদ আল করিম, সৌমিত্র কুমার ভৌমিক।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার বিধান চন্দ্র দেবনাথ, মো. গোলাম কিবরিয়া, মো, সালেকুল ইসলাম, সহকারী কর-কমিশনার মো. ই্উসুফ জাহান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, একেএম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, এডভোকেট মাহফুজুর রহমান, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের এডিশনাল সেক্রেটারি সাধারণ সম্পাদক মোঃ জাফর উল্লাহ, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর লিগ্যাল এইড অ্যান্ড স্যোসিয়েল ওয়েলফেয়ার সম্পাদক মোঃ আশরাফ হোসেন খান, বিটিএলএ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল (ঢাকা ডিভিশন), মোঃ জাহাঙ্গীর আলম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, বিটিএলএ’র সহ-সভাপতি (সিলেট ডিভিশন) মো. আবুল ফজল এডভোকেট, বিটিএলএ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল (সিলেট ডিভিশন মোহাম্মদ মিজানুর রহমান মিঠু, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আবু আহমদ আসাদ, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এম শফিকুর রহমান, সাবেক সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সমিতির সহ-সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট জুনেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক মওদুদ আহমদ, সহ-সম্পাদক ইসরাত জাহান নিপা ও কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আব্দুল আলীম পাঠান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. নিজাম উদ্দিন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ইয়াহিয়া। অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের নবাগত কর কমিশনার এম এম জিল্লুর রহমান ও  বিটিএলএ’র এর সভাপতি রমিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুর রহমান শিপু।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

8 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

3 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

6 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
7