editor
প্রকাশিত: 8:41 PM, March 20, 2025
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নগরীর ফাজিলচিশত এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সুরমা অন্ধ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুঃস্থ অসহায় প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বঞ্চিত মানুষদের কিভাবে সহায়তা করা যায় সেই লক্ষ নিয়ে সমিতি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র পক্ষ থেকে দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন