editor
প্রকাশিত: 9:25 PM, March 20, 2025
যুক্তরাষ্ট্র ইয়াং স্টার এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মনজুর আলী জিয়া’র অর্থায়নে ও সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও অর্থায়নে এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এমদাদুল হক তালুকদার এর সার্বিক সহযোগিতায় মৌলভী বাজারস্থ জামেয়া আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম মহোদয়ের হাতে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
গত বুধবার (১৯ মাচর্) সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ চেক হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও প্রধান পৃষ্ঠপোষক এমদাদুল হক তালুকদার।
অন্যান্যদের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামেয়া আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজীর বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা লায়েক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লায়েক আহমেদ, অর্থ সম্পাদক শহীদুল হক নোমান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, মনির মিয়া, নিজাম উদ্দিন, মিলাদ আহমেদ, আব্দুল হক, আতাউর রহমান, সুয়েব আহমেদ, দিলোয়ার হোসেন দিলা, মো.আব্দুল হক, বাহার উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জামেয়া আয়েশা সিদ্দিকা রা. মাদ্রাসার নির্মাণে কাজে সহযোগিতা করার জন্য সিলেট ইয়াং স্টার ও সিলেট ইয়াং স্টার ইয়্যুথ সোসাইটি’র পক্ষ থেকে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন