editor
প্রকাশিত: 9:29 PM, March 20, 2025
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর পাঠানটুলাস্থ জায়ান কমপ্লেক্সে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী।
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের উপদেষ্টা ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, আজীবন সদস্য মাওলানা মুহাম্মাদ আকতার আল- হুসাইন, মাওলানা আতাউর রহমান, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামিল আহমদ, মাদরাসার দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাফিজ কারী এমদাদুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ তালিমুল ইসলাম, সদস্য কারী এম সামছুদ্দিন, মোহাম্মদ ফরহাদ খান, মোহাম্মদ জসিম উদ্দিন, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আখতার হোসেন, মাওলানা হাফিজ রাশেদুজ্জামান রকীব, মাহবুব হাসান বুলবুল, মাওলানা শরিফ উদ্দিন, মাহবুবুল হাসান জুয়েল ,মাওলানা কারী আখতার হোসাইন, মাওলানা কারী হারুনুর রশীস, মাওলানা কারী মাহবুব আহমদ, কারী রাসেদুজ্জামান রাকিব, কারী ময়নুল ইসলাম মুন্না, মোহাম্মদ নূর উদ্দিন, হাফিজ কারী আমিরুল ইসলাম, কারী মুনাইম আহমদ নাদিম প্রমখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তিনি রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সার্বজনীন কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন