editor
প্রকাশিত: 2:37 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক
বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন দেশটির কৃষকরা। তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কিছু মুসলিম সংগঠনও যোগ দিয়েছে। কৃষকদের চলমান এই বিক্ষোভের মধ্যেই রাস্তায় একদল মুসলিমের নামাজ আদায় করতে দেখা গেছে, আর তাতে সংহতি প্রকাশ করেছে শিখ সম্প্রদায়ের লোকজন। তাদের সংহতির একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দ্য লজিক্যাল ইন্ডিয়ান’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে গতকাল সোমবার এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছেন, এটাই হলো প্রকৃত ইন্ডিয়া। চলমান কৃষক বিক্ষোভের মধ্যে মুসলিমদের নামাজ আদায়ের সময় শিখরা দাঁড়িয়ে সংহতি প্রকাশ করছেন।ওই ভিডিওতে দেখা গেছে, কৃষকদের আন্দোলনে যোগ দেয়া মুসলিমরা সড়কে নামাজ আদায় করছেন। ভিড়ের মধ্যে তাদের নামাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য শিখ সম্প্রদায়ের লোকজন চারদিকে দাঁড়িয়ে বেস্টনী তৈরি করে রেখেছেন। ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কারসংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়। এর পর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। সম্প্রতি দাবি আদায়ে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেছেন দেশটির কৃষকরা। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ভারতজুড়ে বন্ধে্র ডাক দিয়েছেন দেশটির কৃষকরা।বিজেপিবিরোধী দলগুলো ইতিমধ্যে কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। কিন্তু বনধ চলাকালীন কোনো রাজনৈতিক দলকেই মঞ্চে ওঠার অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা।
S/H-(Ripa-5)
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়