editor
প্রকাশিত: 10:13 PM, March 21, 2025
জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রজি নং:চট্র-৩৭২৭) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর আলী ভান্ডারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমিজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ সিরাজ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সুমন আহমদ, ক্রীড়া সম্পাদক আবেদ আলী ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাশিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলী আকবর, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, লাইন সম্পাদক মোর্শেদ আলম, প্রচার সম্পাদক জুলহাস মিয়া, সহ-প্রচার সম্পাদক সোহেল আহমদ, সদস্য মিরাজুল ইসলাম, সামিরুল আহমদ, ফরিদুজ্জামান চৌধুরী, রিয়াজ আহমদ, গোলাম হায়দার প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না। শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং কোন ধরনের হয়রানীর শিকার না হন সেদিকে সরকারসহ সবাইকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। বক্তারা আরো বলেন, সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতি ও জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করছে এবং আগামীতেও শ্রমিকদের সবধরনের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন