editor
প্রকাশিত: 1:08 PM, March 22, 2025
বড়লেখা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়লেখা উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট লায়ন ড. মুদাব্বির হোসেন মুনিমের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫ টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ড. মুদাব্বির হোসেন মুনিম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসীব আলী, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি কাজী এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান ও বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে