editor
প্রকাশিত: 4:12 PM, March 22, 2025
সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর বলেছেন, রমজান মাসে সংযমের সঙ্গে রোজা পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে যারা খাদ্য সংকটে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। তাদের খাদ্যের ব্যবস্থা করা ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হযরত মোহাম্মদ (সা.) এর শিক্ষা। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ‘রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি আরও বলেন, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করে যে কাজ করা হয়, সেটিই মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকে। মানুষ তার কর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকে। এই মহতী কার্যক্রমে বিশেষভাবে স্মরণ করা হয়েছে রোটারীয়ান পিপি মরহুম মোহাম্মদ মুহিবুর রহমানকে। তিনি সমাজের কল্যাণে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা আজও অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সচিব আশিক নূর বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকা উচিত। সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও সংগঠন এগিয়ে এলে ঈদের আনন্দ সত্যিকারের সবার জন্য ভাগাভাগি করা সম্ভব হবে।
তিনি শনিবার (২২ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রমজানুল মোবারক উপলক্ষে ২ শতাধিক কোরআনে হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী ও শারীরিক প্রতিবন্ধী ৮ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল (রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৬৫ বাংলাদেশ) এর প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আব্দুর রহমানের সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মরহুম রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমানের ছেলে আ ন ম মনসুফ, রোটারিয়া পিপি এম. তৈয়বুর রহমান, রোটারিয়া পিপি ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, রোটারিয়া পিপি সিদ্দীকুর রহমান, ক্লাব সেক্রেটারী মো. আমিরুল ইসলাম, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মুনতাসিম আহমদ তানভীর প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন