editor

প্রকাশিত: 4:48 PM, September 13, 2020

জ্ঞানের আলো ছড়াতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

জ্ঞানের আলো ছড়াতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
বর্তমান স্মার্টফোনের যুগে বই পড়ার অভ্যাস এখন আর মানুষের মাঝে দেখায়ই যায় না। তবে ব্যতিক্রম উদ্যোগে মানুষের মাঝে এ অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছেন হাওরপাড়ের একদল তরুণ। গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসছেন তারা। এছাড়া গ্রামের মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন একটি গণগ্রন্থাগারও।
‘ঘাঘটিয়া গণগ্রন্থাগার’টি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া (চক বাজার) এলাকায় অবস্থিত।যা এলাকার পরিশ্রমী ও উদ্যমী ২৫ জন তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠেছে। তবে আলোর মুখ দেখালেও অর্থের কারণে গ্রন্থাগারটির জন্য বই কেনা যাচ্ছে না বলে জানান এর উদ্যোক্তারা। জানা গেছে, তরুণদের আগ্রহ ও তাদের কাজ দেখে গ্রামের বাসিন্দা ডাঃ তোয়াজ আলী ঘাঘটিয়া চক বাজারে তার একশতক জায়গা গ্রন্থাগারের জন্য দান করেন। সেখানেই গণগ্রন্থাগারটি স্থাপন করে গত মাসে গ্রামের সর্বস্থরের জনসাধারণের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বাড়ি বাড়ি বই দিয়ে আসছেন এসব তরুণ। তারা শুরুতেই ৮০টি শিক্ষাূ লক, দার্শনিক, গল্প, প্রবন্ধ, ঐতিহাসিক বইসহ বিভিন্ন রকমের বই সংগ্রহ করে রাখেন। আর প্রতিদিন কম হলেও ৬০-৭০ জন স্থানীয় তরুণ, যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বইপ্রেমী ও এলাকাবাসী পড়তে আসছেন গন্থাগারটিতে। অনেকেই আবার এখান থেকে বই নিয়ে গিয়ে পড়ছেন। অল্প দিনেই সবার মাঝে সারা ফেলেছে তরুণদের উদ্যোগে তৈরি এ গ্রন্ত্রাগার ও তাদের র্কাযক্রম।
গ্রন্থাগারে পড়তে আসা বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী রানা আহমেদ বলেন, ‘আমাদের গ্রামে কোনো লাইব্রেরি নেই। এর আগে আগে একটি লাইব্রেরি স্থাপিত হলেও তা বন্ধ হয়ে গেছে। এখন এখানে লাইব্রেরি তৈরি হওয়ার পর থেকে যে সময়টা আমি অন্য কাজে ব্যয় করতাম সে সময়টা এসে অনেক বই পড়ছি। আগে অনেক বইয়ের নাম শুনতাম কিন্তু পড়তে পারতাম না। এখন সেই বইগুলো পড়ে সময়টা ভালো কাটে।
গ্রামের বাসিন্দা শফিক মিয়া জানান, ‘এখন যে জামানা আইছে সব পোলাপান খালি মোবাইল নিয়ে ব্যস্থ থাকে। গ্রামের কিছু তরুণ বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে পড়ার জন্য বলছেন। আমাকেও একটি বই দিয়েছে পড়ার জন্য। এই কাজটি খুবই ভাল। তাদের পাশে যদি স্থানীয় বৃত্তশালী ও সরকার এগিয়ে এলে তারা আরও ভাল কিছু করতে পারবে। যা উপজেলার সুনাম বয়ে আনবে।’

স্থানীয় মাদ্রাসার শিক্ষক শামিম আহমেদ বলেন, ‘গ্রামের তরুণদের এই কার্যক্রমকে আরো বেগবান করতে ও সমাজের সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসা উচিত। এ বিষয়ে ঘাগটিয়া গণগ্রন্ত্রাগারের আহ্বায়ক অমিয় হাসান বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য, এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। আমাদের সদস্য ২৫ জন। গত ৩ আগস্টে ৮০টি বই দিয়ে শুরু করি। এখন সবার সহযোগিতায় বইয়ের সংখ্যা তিন শতাধিক। পাঠক সংখ্যা ৭ শতাধিক। কিন্তু প্রয়োজনী চাহিদা অনুযায়ী পাঠকদের বই দিতে পারছিন না। এছাড়াও জায়গার সংকট রয়েছে। লাইব্রেরি বিকাল ৩-৮ পর্যন্ত সময় বেঁধে দিলেও প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে পাঠকদের চাহিদার জন্য।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে