admin

প্রকাশিত: 7:22 PM, March 22, 2025

রুগ্ন চা শিল্পের শ্রমিকদের দুর্দশা লাঘবে উদ্যোগ নেবে বিএনপি

১ হাজার ৬ শত চা শ্রমিকের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে খন্দকার মুক্তাদির

রুগ্ন চা শিল্পের শ্রমিকদের দুর্দশা লাঘবে উদ্যোগ নেবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক বৈষম্যের শিকার হয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছে। রুগ্ন চা শিল্পের শ্রমিকদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

শনিবার (২২ মার্চ) সিলেট সদর উপজেলার বিভিন্ন চা বাগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বড়জান চা বাগান স্কুলের সামনে ১ হাজার ৬ শত চা শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন জরুরি, বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। টেকসই উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের সম্মানজনক বেতন কাঠামো, উন্নত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তাদের দৈনিক মজুরি অত্যন্ত কম, আবাসন ব্যবস্থা অনুন্নত, চিকিৎসাসেবা অপ্রতুল, এমনকি অনেক ক্ষেত্রে নিয়মিত মজুরিও তারা পান না। এসব সংকটে বিএনপি শ্রমিকদের পাশে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা, খরা কিংবা সংকট সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থাকি। চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।

খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্যদেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ ও আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, সাবেক ছাত্রদল নেতা মুস্তফা কামাল পাশা মওদুদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার সম্পাদক মিনহাজ পাঠান, দিলোযার হোসেন (চেয়ারম্যান), কবির আহমদ, আবু হানিফ, করছ উদ্দিন, জহির উদ্দিন, সাইদুর রহমান, সুরমান আলী, আপ্তাব উদ্দিন, ঈমাম উদ্দিন, আলাল আহমদ, সামিম আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন