admin
প্রকাশিত: 6:42 PM, March 23, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম তজমুল আলী চৌধুরী স্মরণে শনিবার (২২ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তার চৌকিদীঘিস্থ বাস ভবনে সিলেট মেট্রোপলিটন কমিশনার রেজাউল করিমসহ অংশ নেন রাজনীতিবীদ ও প্রশাসনের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার পেশাজীবি নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মানবকল্যাণ ও সামাজিক সেবা মূলক কাজে মরহুম তজমুল আলী চৌধুরী রেখে গিয়েছেন বিশেষ অবদান। বিশেষ করে বিয়ানীবাজারের মহিলা শিক্ষার উন্নয়নের জন্য মহিলা কলেজ, ইসলামিক শিক্ষা প্রসারে মাদ্রাসা মসজিদসহ অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত করেছেন। তিনি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে ছিলেন। তাদের দুঃখ কষ্ট লাগবে সর্বদা কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় পিতার মত ইমদাদ চৌধুরীও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে করোনাসহ বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে তিনি মানুষের পাশে ছিলেন সর্বদা।
অনুষ্ঠানে রাজনীতিবীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, রহিম মল্লিক, মুফতি নেহাল, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খূর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, মহানগর ছাত্রদলের সভাপতি সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, কোতোয়ালী, শাহপরান, বিমান বন্দর ও দক্ষিন সুরমা থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, যুবদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস জিসাস সহ অন্যান।
শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. খালিদুর রহমান, প্রফেসর ড. শাহ মোঃ আতিকুল হক, প্রফেসর ড. আ ফ এম জাকারিয়া, এসএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা ও বশির আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা. তোহুর আব্দুল্লা, বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন