editor
প্রকাশিত: 11:15 PM, March 23, 2025
মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টেুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক লে. কর্ণেল মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাহিদুল ইসলাম সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.মো.নজরুল হক চৌধুরী,এসোসিয়েশনের আহবায়ক ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল,
এমসি কলেজ গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, এসোসিয়েশনের সদস্য সচিব ও এমসি কলেজের সহকারি অধ্যাপক দিলীপ চন্দ্র রায়, স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষে মো. মাসুক মিয়া। মো, বেলাল আহমদ, রেজাউর রহমান, সাখাওয়াত হোসেন,রীমা দাশ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহেল রানা প্রমুখ।
উপস্থিত ছিলেন এমসি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর ও অ্যালামনাই সদস্যবৃন্দ।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে দোয়া পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য ফয়সল মাহমুদ সাকিব খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির লক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। রাজনীতি নয়, সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্ঠায় সকলে ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও মানুষের পাশে থেকে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। বক্তারা বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা, তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাস। কল্যাণ ও বরকতের পবিত্র এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সার্বজনীন কল্যাণে এবং দেশ ও জাতির উন্নতির লক্ষে কাজ করার আহবান জানান। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন