admin

প্রকাশিত: 12:45 AM, March 24, 2025

যেকোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে: ফয়সল চৌধুরী

যেকোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে: ফয়সল চৌধুরী

সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, যে কোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে। দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে আওয়ামী ফ্যাসিবাদের কবলে থাকা দেশের মানুষ তাদের মৌলিক ভোটাধিকার হারিয়েছিলেন। অনেক নাগরিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। হাসিনা দেশজুড়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কোনো অবস্থাতে পতিত ফ্যাসিবাদের দোসরদের ঠাঁই এদেশে আর হবেনা। তেমন প্রচেষ্টা কেউ বা কোনো মহল করলে আমরা তা প্রতিহত করব। ফয়সল চৌধুরী রোববার (২২ রমজাম, ২৩ মার্চ) বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

২নং চারখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিপলু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের অবদান, স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

চারখাই দক্ষিন বাজারে অনুষ্টিত ইফতারপূর্ব আলো চনা সভায় বিশেয অতিথি হিসাব উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমেদ তালুকদার, আশফাক আহমেদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ এমরান আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জামাল আহমেদ,প্রচার সম্পদক ফয়েজ আহমেদ, বৈদেশিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর,ইরাদ আহমেদ চৌধুরী,যুবদলের উপজেলা সদস্য মোর্শেদ পলু, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিড়া সংসদের আহবায়ক ফাহিম সাকিল অপু, সদস্য সচিব এম এ হাসনাত জামিল আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের নেতা রেজা আহমেদ, ফাহিম আহমেদ জয়,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, চারখাই ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল আহমেদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বি এন পি নেতা ফয়জুর রহমান, নজমুল ইসলাম চৌধুরী, পারবেজ আহমদ,রিপন আহমেদ, আব্দুল বাচিত,শরিফ উদ্দিন, কুতুব উদ্দিন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, আবিদ আহমদ চৌধুরী, শ্রমিক দলের কোষাধক্ষ শাহীন আহমেদ, প্রচার সম্পাদক মুক্তা আহমেদ, সাবু আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন