admin

প্রকাশিত: 12:48 AM, March 24, 2025

নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হতে পারে : মিফতাহ্ সিদ্দিকী

দক্ষিণ সুরমায় বরইকান্দিতে সহস্রাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ

নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হতে পারে : মিফতাহ্ সিদ্দিকী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের লাগামহীন লুটপাটের কারণে দেশের সাধারণ মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও দমন-পীড়নের কারণে জনগণ আজ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আওয়ামীলীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোরপূর্বক ক্ষমতা ধরে রেখেছিল। তাদের লুটপাটের রাজনীতি দেশকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। একমাত্র বিএনপির সরকারই জনগণকে স্বস্তি দিতে পারবে, গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে। তাই অবিলম্বে প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগনের প্রতিনিধিদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার দাবি জানাই। নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হতে পারে।
রোববার বরইকান্দি ইউনাইটেড ইউকে-এর উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই আয়োজনে সহস্রাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। দেশের মানুষের পক্ষে কথা বলাই আমাদের দায়িত্ব। যত বাধাই আসুক, আমরা মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়ছল, সিলেট জেলা বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, মহানগর বিএনপির সহ পরিকল্পনা সম্পাদক ইকবাল কামাল, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন রানা, সিলেট জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল, এপিপি খালেদা জুবায়ের, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ আজম, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক হোসেন আহমদ রুহুল, মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ তায়েফ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, আকরাম আহমদ, জেলা তরুণ দলের সহ সভাপতি হাসান মাহমুদ মাছুম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান ওমর, আলাউর রহমান রুমন, জেলা তরুণ দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, হেলাল উদ্দিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে