admin
প্রকাশিত: 5:53 PM, March 24, 2025
জুড়ী (মৌলভীবাজার)সংবাদদাতা :
মৌলভীবাজার জেলার জুড়ীতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া এবং দেশের সমৃদ্ধি কামনায় কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) জুড়ী উপজেলা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী হেলাল উদ্দিন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল মুকিত, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাসুম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মোহাইমিন শামীম, হাবিবুর রহমান আসকর, জামাল উদ্দিন, ফাতির আলী, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, সদস্য মুজিবুর রাজা চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ তোয়েল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ফুলতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম, মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, জুড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হিরা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক এবি আহাদ, কুলাউড়া পৌর ছাত্রদল সভাপতি আতিকুর রহমান, বড়লেখা পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা জাসাস আহবায়ক মোতাহার হোসেন কামরুল, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুল হাসান তুহিন, ছাত্রদল নেতা রুয়েল আহমদ, ফয়জুর রহমান প্রমুখ। এছাড়াও ভার্চুয়ালে বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু এবং মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আহমেদ ওয়াসিম।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে জুড়ী ও বড়লেখা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে