admin
প্রকাশিত: 10:08 PM, March 24, 2025
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আমারদকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, এটি একটি মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং তাঁর জীবন ও কর্মকাণ্ডের মধ্যে মানবতার মূলনীতি ছিল। তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে চলেছি। তার নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, মানবতার অনুপ্রেরণাদায়ক শক্তিতে পরিণত হয়েছে। আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি শুধু অসহায়দের পাশে দাঁড়ানো নয়, এটি এক ধরনের প্রতিবাদও, যে প্রতিবাদ আমাদের সমাজের অবহেলিত জনগণের প্রতি করা হচ্ছে। আমরা তাদের অবস্থা বুঝি এবং তাদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি সোমবার (২৪ মার্চ) নগরীর উপশহরস্থ ল’ কলেজের সামনে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে অসহায় পথচারিদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগ বাকশালী সরকারের নির্যাতনের মধ্য দিয়ে আমাদের দল বিএনপি সব সময় খেটে খাওয়া মানুষের পাশে ছিলো এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আরো বলেন, আমি আশা করি, এই ইফতার বিতরণ কর্মসূচি আমাদের সকলকে একযোগভাবে কাজ করতে এবং আমাদের সমাজের আরও বেশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রতি উৎসাহিত করবে। আমরা জানি, একে অপরের জন্য দাঁড়ানোই সত্যিকারের রাজনীতি, এবং এর মধ্যেই রয়েছে জাতির অগ্রগতি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নাদির খান, মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক ও ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মোগলবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুসাইন আহমদ, সাবেক ছাত্রনেতা কাহের আহমদ ইমু চৌধুরী, বদরুল ইসলাম, হিলটন রহমান, পায়েল ইসলাম, মানিক খান, পিপলু দেব, আতিক হোসেন রুবেল আহমেদ, লোকমান আহমদ, সাহজান, আজিজুল হাকিম, দুলাল, খালেদ আহমদ, শাহেদ সিলেট যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-গণ সংযোগ সম্পাদক আকতার উদ্দিন মিজান, জেলা যুবদলের সহ-গণ বিষয়ক সম্পাদক লিমন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সুবহান,সদস্য মাসু আহমেদ, জামিল, আকবর, মহানগর ছাত্রদলের সদস্য আলী হোসেন, এম.সি কলেজ ছাত্রদল নেতা সেলিম উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা মামুনোর রহমান মামুন, শহিদুল ইসলাম শিপলু, সরকারি কলেজের ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, মস্তফা কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন