admin

প্রকাশিত: 4:39 PM, March 25, 2025

হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের ত্রাণ বিতরণ

নতুন উদ্যোগ গ্রহণ

হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের ত্রাণ বিতরণ

5

দেশব্যাপী হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের বিভিন্ন মানবিক কার্যক্রম চলছে সেই ধারাবাহিকতায় প্রত্যেক বছর মাহে রমজান উপলক্ষে ত্রাণ বিতরণের অংশ হিসেবে দক্ষিণ সুরমার উপজেলার ৩নং তেতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় বেটুয়ার পারে মরহুমা মরিয়াম বিবির নিজ বাড়ি থেকে মঙ্গলবার (২৫ মাচর্) ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।

7

৩নং তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্ঠা ও দক্ষিণ সুরমার দায়িত্বেপ্রাপ্ত প্রতিনিধি মরহুমা মরিয়ম বিবির ছোট ভাই মুজিবুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ঢাকার বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলাইমান খান রাব্বানী।

8

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, আবু মিয়া ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, তেতলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সদস্য ও বিশিষ্ট কমিনিউটি নেতা আনসার আলী, জানাতুল ফেরদৌস ইমাম ও খতিব জামে মসজিদ মাওলানা ইমদাদ উল্লাহ, সমাজ সেবক জেবু মিয়া, সইফুল করিম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সোহাগ আহমদ।

এসময় ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলাম বলেন, মানবিক সকল কাজে সমাজের বিত্তবান ও প্রবাসী সমাজ কর্মীরা যাতে এগিয়ে আসেন সে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠান গুলো আমরা প্রচার করে থাকি, যাতে এই কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে মানবিক কাজে এগিয়ে আসেন সবাই।

ট্রাস্টে চেয়ারম্যান সামছুল ইসলাম ও পরিচালক রিমন জলিল চলমান সকল কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করায় বাংলাদেশ প্রতিনিধি মিস্টার এন্ড মিসেস এনামুল হক, ট্রাস্টের দক্ষিণ সুরমার দায়িত্বেপ্রাপ্ত প্রতিনিধি মুজিবুর রহমান, ছাতক প্রতিনিধি আবুল হোসেন, জগন্নাথপুর প্রতিনিধি খলিলুর রহমানসহ বাংলাদেশের সকল প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

5

ট্রাস্টের নতুন উদ্যোগ:
ট্রাস্টের চেয়ারম্যান সামছুল ইসলাম জানিয়েছেন নতুন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশে যেকোন প্রান্তের লোক যদি সিলেটে বসবাসরত অবস্থায় মৃত্যুবরণ করেন আর যাতায়াত খরচের জন্য তার লাশ নিয়ে যেতে পারছেন না, ট্রাস্টের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে তাদের যাতায়াতের সম্পন্ন খরচ ট্রাস্ট বহন করবে।

ট্রাস্টের কার্যক্রম :
ট্রাস্টের পক্ষথেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান, বিভিন্ন ব্যক্তিদের উমরাহ প্রেরণ, সিলেটের বিভিন্নস্থানে বাসস্থান নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, বিভিন্নস্থানে টিউবওয়েল প্রদান, প্রত্যেক রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান, ফ্রি খতনা ক্যাম্প ও এতিম কন্যা সন্তানদের বিয়ে ও গরীব অসহায় পরিবারকে অর্থিক অনুদান প্রদান ও বিভিন্ন এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশুনার খরচ এবং রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান সামছুল ইসলাম আগামী অক্টোবরে যুক্তরাজ্য থেকে উমরা পালনের জন্য সৌরিআরবে সহপরিবারের যাচ্ছে সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন। এবং আগামী অক্টোবরে ট্রাস্টের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
2