admin

প্রকাশিত: 7:28 PM, March 25, 2025

‘এই মুহূর্তে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে সুষ্ঠু নির্বাচন জরুরি’

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে ফয়সল আহমদ চৌধুরী

‘এই মুহূর্তে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে সুষ্ঠু নির্বাচন জরুরি’

দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি জানিয়ে বিএনপি নেতা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি গণমানুষের রাজনীতি করে। রাজনীতিকরা মানুষের কল্যাণে কাজ করেন। একইভাবে সাংবাদিকরাও মানুষের পক্ষে তাদের লেখনি চালিয়ে যান। এই মুহূর্তে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি।

মঙ্গলবার (২৫ মার্চ) সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান মুজিব, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, বিয়ানীবাজার উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ ও সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন আহমদ রিপন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। অন্তবর্তী সরকার দেশ চালাচ্ছে। এখন দেশ গড়ার পালা। আর এটা সম্ভব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই। তাই অতি প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে এ বছরের মধ্যেই নির্বাচন এখন সময়ের দাবি।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে যত বিলম্ব হবে ফ্যাসিবাদের পুররুত্থান এবং নানামুখি ষড়যন্ত্রের জাল বিস্তৃত হবে। যা ছাত্র-জনতার অর্জনকে ক্ষতিগ্রস্ত করবে।’

সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব করা ঠিক হবে না জানিয়ে ফয়সল চৌধুরী বলেন, ‘বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এ নিয়ে সুষ্পষ্ট বক্তব্য দিয়েছেন। কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার কোনো যড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।’

বিগত কারচুপির নির্বাচনগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির প্রার্থী ছিলাম। আপনারা দেখেছেন, কিভাবে শুধু রাতের ভোটেই নয় দিনদুপুরেও ডাকাতি করে তারা জয় ছিনিয়ে নিয়েছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ বিপুল ব্যবধানে আমাকে জয়ী করলেও তারা অবৈধভাবে জয় ছিনিয়ে নিয়ে জনগণের মতামতকে ভুলণ্ডিত করেছে।’

ইফতার মাহফিলে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফয়সল চৌধুরী বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় সাংবাদিক ভাইদের পাশে পেয়েছি। সিলেট-৬ আসনে গত নির্বাচনে প্রার্থী হিসেবে গণমাধ্যমের যে সহযোগিতা পেয়েছি সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু রাজনীতি করি, তাই আগামী নির্বাচনেও দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করব ইনশাল্লাহ। এক্ষেত্রে অতীতের মতো আপনাদের পাশে চাই। আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। শুধু নির্বাচনই নয় সকল ক্ষেত্রে আমি আপনাদের আমার পাশে চাই।’

তিনি বলেন, ‘সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সব দেখছেন, জানেন। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন এটুকু অনুরোধ।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন