editor
প্রকাশিত: 4:53 PM, September 13, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার-লামনী রাস্তার লালটিকির নামক ভাঙ্গার ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় রুস্তমপুর ইউনিয়নের পাতলীকোনা, রায়গড়সহ অসংখ্য গ্রাম গোয়াইনঘাট সদর ও জেলা সদরের সাথে যোগাযোগ সম্পূর্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, ব্রিজটি তৎকালীন চেয়ারম্যান মরহুম বশির আহমদ চৌধুরীর সময়কালে নির্মিত হলেও কালের বিবর্তনে তা বিধস্ত হয়ে পড়ায় জনভোগান্তি চরম আকার ধারন করেছে।
২০১৬ সালে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ লামনী প্রগতি উচ্চ বিদ্যালয় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করলে এলাকাবাসীর পক্ষ হতে উক্ত ব্রিজটি নির্মাণের জোর দাবী জানানো হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রিজটি ১০০ মিটার প্রকল্পের আওতাভুক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি রায়গড় ব্রিজটি আন্ত : উপজেলা যোগাযোগ প্রকল্পের ১০০ মিটার উর্ধ্বে প্রকল্পের অন্তভূক্তি করনের প্রচেষ্টা অব্যাহত আছে। জরুরি ভিত্তিতে ব্রিজ দুটির কাজ দ্রুত শুরু করার জন্য ভুক্তভোগী জনগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন শিহাব বলেন, প্রবাসী মন্ত্রী এলজিইডি অফিসে বলে দিয়েছেন ব্রিজটির ইস্টিমেট দেওয়ার জন্য, এলজিইডি অফিস ইস্টিমেট দিয়েছে। উপর থেকে এখনো কোনো নির্দেশনা আসে নাই বিধায় তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।
রুস্তমপুর ইউনিয়নের কয়েকজন জানান এলাকাবাসী ব্রিজটির জন্য চরম ভোগান্তিতে আছেন। এটি একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ। ব্রিজের কাজ দ্রুত নির্মাণে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রবাসীমন্ত্রী দৃষ্টি দিবেন বলে তারা আশাবাদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে