admin

প্রকাশিত: 12:28 AM, March 26, 2025

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

গোয়াইনঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন-সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে। দেশের মানুষ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে নি, স্বাধীনভাবে কথা বলতে পারেনি। দেশের মানুষ ভোট দিতে চায়, নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আগামী নির্বাচনে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলার লেংগুড়া ও সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসংখ্য লাশের উপর দিয়ে বাংলাদেশ আবারো সঠিক রাস্তায় ফিরে এসেছে। দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা বজায় থাকবে। মানুষ মন খুলে কথা বলতে পারবে। মানুষের এসব দাবির পক্ষে গিয়ে কথা বলতে বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছে। হেঁটে হেঁটে কারাগারে গিয়ে হুইল চেয়ারে করে ফিরতে হয়েছে। দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তারেক রহমান দেশে ফিরতে পারেন নি। অচিরেই তারেক রহমান বীরের বেশে প্রিয় জন্মভূমিতে ফিরবেন ইনশাআল্লাহ।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ’র যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকদলের আহবায়ক মাহবুব আলম, উপজেলা বিএনপি’র সাংগঠিনক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ খান, জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিন প্রমুখ।
ইফতারের পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন