admin

প্রকাশিত: 12:55 AM, March 26, 2025

ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী

গোলাপগঞ্জে ৭ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। জনগণের ভোটাধিকার হরণ করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসনে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম ও খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ঠিক পূর্ব মুহুর্তে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে এমনকি রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে হাজারো নিরিহ মানুষকে হত্যা করেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা যেসকল অপকর্ম করেছে, তার বিচার দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বাদল আহমদ ও বন্ধু মহলের উদ্যোগে ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গোলাপগঞ্জে নিহত ৭ শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জুলাই-আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণ করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তারা আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে এবং যে কোনো মূল্যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবে। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, জেলা বিএনপি নেতা অজি আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, জুয়েল আহমদ, ফয়ছল আহমদ, নাইম আহমদ চৌধুরী, জাকির আহমদ, শাহী চৌধুরী, শাকিল আহমদ আহমদ, শাকের আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেজুয়ান আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন