admin
প্রকাশিত: 11:47 AM, February 21, 2024
স্টাফ রিপোর্টারঃ
সিলেট সদর উপজেলাধীন শাহপরান থানা এলাকায় পারিবারিক সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে জোবাইর আহমদ নামে একজন আহত হয়েছেন। ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে শাহপরান থানাধীন মেজরটিলা মোহাম্মদপুর এলাকার এইচ বøকের প্রত্যাশা-১০ নামক বাসায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় জোবাইর আহমদ বাদী হয়ে অপর পক্ষের ৪জনকে আসামী করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর মেজরটিলা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা জোবাইর আহমদের মেয়ে তাসমিন জহুরার বিবাহ হয় বিয়ানীবাজার উপজেলার পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের মোঃ ফয়জুল হকের পুত্র তালিব হকের সাথে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে তালিব হক যুক্তরাজ্যে চলে যান। সেখানে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। উভয়ের মধ্যে বনিবনা না হওযায় বিষয়টি দেশে থাকা উভয় পরিবারের লোকজন পর্যন্ত গড়ায়। এনিয়ে উভয় পরিবারের সদস্য ও মধ্যস্থতাকারী কয়েকজন লোক নিয়ে ঘটনার দিন ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ৯টায় সালিশ বৈঠক বসে কনের পিতা জোবাইর আহমদের মোহাম্মদপুরের বাসায়। বৈঠক থেকে যুক্তরাজ্যে থাকা তালিব হকও মোবাইল ফোনে যুক্ত হন। সালিশ বৈঠকের একপর্যায় উভয় পক্ষে প্রথমে বাকবিতন্ডা ঘটে, পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে আহত জোবাইর আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর পক্ষের লোকজন নিজ বাড়িতে চলে যায়।
এই ঘটনায় ঐদিন বিকালে জোবাইর আহমদ বাদী হয়ে যুক্তরাজ্যে থাকা মেয়ের জামাই ও মেয়ের শশুরের পরিবারের ৪ জনকে আসামী করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৮, তারিখ ২০/০২/২০২৪ইং। মামলার আসামীরা হলেন, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পুশ্চম ঘুঙ্গাদিয়া গ্রামের মোঃ ফয়জুল হকের পুত্র তালিব হক (২২), রহমত আলীর পুত্র মোঃ ফয়জুল হক (৬০), মোঃ ফয়জুল হকের স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০) ও মোঃ ফয়জুল হকের পুত্র তায়েফ আহমদ (৩১)।
এ বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, পারিবারিক সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তি থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশী তৎপরতা শুরু হয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়