editor
প্রকাশিত: 7:42 PM, March 26, 2025
আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) নগরীর মদিনা মার্কেটের দুসকী পয়েন্ট এলাকায় জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকালিয়া রহ. মহিলা টাইটেল মাদ্রসা, এতিমখানা ও ইসলামী আইন গবেষণা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ, মদিনা মার্কেটের দুসকী পয়েন্ট এলাকায় জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকালিয়া রহ. মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের আশপাশের অসংখ্য মানুষ রয়েছেন সুবিধাবঞ্চিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাহে রমজান আমাদের সংযমের শিক্ষা দিয়ে অনাহারে থাকা মানুষের কষ্টে অংশীদার করে। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের দরিদ্র ও পিছিয়ে পরা মানুষের কল্যানে আমাদের কাজ কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম রমজানের শুরু থেকেই অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছেন। তারা দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করে যাচ্ছেন। তাদের এই মহতী কাজের মাধ্যমে সমাজের অগণিত মানুষ উপকৃত হচ্ছেন। আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দোয়া মাহফিলে আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন