admin
প্রকাশিত: 8:08 PM, March 26, 2025
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও রক্ত সংগ্রহ কার্যক্রম কর্মসূচি।
বুধবার (২ মার্চ) সকাল ৯টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ মিজানুর রহমান উত্তোলন করেন রেড ক্রিসেন্ট পতাকা। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক মোঃ নাজমুল হোসেন-এফসিএমএ, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাক্তার তাওহীদ চৌধুরী, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার নুরুল আলম খান, সিনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা সহ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তা-কর্মচারী ও যুব- স্বেচ্ছাসেবকরা।
সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের আলোচনা সভার আনুষ্ঠানিকতা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন