admin
প্রকাশিত: 2:09 AM, January 19, 2023
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী বদরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৮ জানুয়ারী বুধবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শহরের উপজেলা পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগের ৫/৬ জনের একদল লোক এই হামলা চালিয়েছে। এসময় টহলরত পুলিশের একটি দল তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। আহত ব্যবসায়ী বদরুল ইসলাম পৌরসভার পশ্চিম নয়াগ্রামের হাজী আপ্তার আলীর পুত্র ও পৌরশহরের উত্তরবাজারের তানজিবা ভেরাইট্রিজ ষ্টোর নামক ব্যবসা প্রতিষ্টানের মালিক।
জানা যায়, আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়া নিয়ে ব্যবসায়ী বদরুল ইসলামের সাথে তাদের বিরুদ্ধ সৃষ্টি হয়। পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের চাঁদাবাজ স্থানীয় সন্ত্রাসীরা তাকে নানা ভাবে হুমকী দিয়ে আসছিল। ঘটনার দিন ১৮ জানুয়ারী বুধবার রাতে দোকান বন্ধ করে পৌরশহর থেকে বাড়ি ফিরছিলেন বদরুল ইসলাম। রাত ১০টার দিকে শহরের উপজেলা পয়েন্টে যাওয়ার পর আওয়ামী লীগ সন্ত্রাসী জামালের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার আগেই তারা বদরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কিল লাথি মেরে রাস্তার উপর ফেলে দেয়। প্রাণ বাঁচাতে সে চিৎকার করে এবং জ্ঞান হারিয়ে ফেলে। এসময় ঐ রাস্তা দিয়ে টহলরত একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে অজ্ঞান আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
আহত বদরুল ইসলাম এই প্রতিবেদেকের সাথে আলাপকালে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী জামাল ও তার বাহিনীর ৫/৬ জনের একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায়। আমি প্রাণ বাঁচাতে চিৎকার করি এবং অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বেডে। টহলরত একদল পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে বলে জানতে পেরেছি। সন্ত্রাসীদের ভয়ে আমি জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, থানার টহলরত একদল পুলিশ উপজেলা পয়েন্টের পাশ থেকে আহত অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলাকারীদের পুলিশ চিনতে পারেনি, তারা পুলিশের গাড়ি দেখে পালিয়ে গেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক