editor
প্রকাশিত: 8:41 AM, March 27, 2025
জুড়ী সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলরা বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে কাতার প্রবাসীসহ একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে জখম করেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি মঙ্গলবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের হালগরা এলাকায় ঘটে।
আহত ব্যক্তিদের আশংকাজনক অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, হালগরা এলাকার বাসিন্দা আবদুল মোতালিব ওরফে লিটন (৩৬), মোতালিবের স্ত্রী রোকসানা বেগম (৩০) ও ভাই আবদুল আজিজ ওরফে রিমন (২৬) ও এক শিশু। এর মধ্যে মোতালিব কাতারে থাকেন। ৩ মাসের ছুটি পেয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেন।
পরিবারের সদস্যরা বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ৬ সদস্যের একদল দৃর্বৃত্ত মোতালিবদের বসতঘরের পিছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে। এর মধ্যে ১ জনের মুখোশ পরা ছিল। তাদের হাতে বিভিন্ন ধরনের দেশী- বিদেশি অস্ত্র ছিল। রমজান মাসের কারণে সাহরি খেতে পরিবারের কিছু সদস্য জেগে ছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা ‘মামলার সাধ মিটাইমু’ এ কথা বলে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মোতালিবকে কোপ দেয়। স্বামীকে রক্ষা করতে গেলে তারা রোকসানাকেও কুপিয়ে জখম করে। এ সময় ‘আর মামলা করলে জানে শেষ করি দিমু’ বলেও তারা হুমকি দেয়। এর পর পাশের কক্ষে গিয়ে আবদুল আজিজকেও কুপিয়ে আহত করে। পরে তারা বিিাভন্ন কক্ষের আলমারি, ড্রয়ার ভেঙে নগদ প্রায় ২ লাখ টাকা, প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, ৫ টি দামি মুঠোফোনের সেট ও ঈদুল ফিতর উপলক্ষে কেনা নতুন কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার, কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ছুটে যান।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে সিলেটে স্থানান্তর করা হয়।সরেজমিনে ঘটনাস্থলে গেলে পুলিশের কর্মকর্তাদের সামনে আহত মোতালিবের মা হাসনা বেগম (৭০) বলেন, তাঁদের বাড়ির সামনের রাস্তা নিয়ে প্রতিবেশী আত্মীয় সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা-মোকাদ্দমাও হয়। সম্প্রতি সরকারি জরিপকারকের (সার্ভেয়ার) মাধ্যমে মাপজোখ করে রাস্তার মালিকানা তাঁরা পান। দুর্বৃত্তরা মামলার কথা উল্লেখ করায় এ ঘটনার পিছনে প্রতিপক্ষের যোগসাজশ থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
জুড়ী থানার ওসি মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চিকিৎসা নিয়ে ফিরে আহত ব্যক্তিরা লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে