admin

প্রকাশিত: 7:53 PM, March 27, 2025

সাধারণ মানুষ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় : কয়েস লোদী

সিলেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা মহিলা দলের ইফতার বিতরণ

সাধারণ মানুষ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামীলীগ দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকারকে হরন করেছিল। তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আওয়ীলীগের ক্যাডার এবং প্রশাসনে থাকা দলীয় বাহিনী দিনের ভোট রাতে দিয়ে দিত, আবার কখনো কখনো ভোট ছাড়াই এমপি-মন্ত্রী হয়ে যেত। তুমি, আমি, ডামি মিলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করা হতো। সর্বপোরী দীর্ঘ দিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা সাধারণ মানুষ এখন ভোট দিতে চায়। জনগন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিদেও রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্টানের ব্যবস্থা করুন।

বৃহষ্পতিবার বিকেলে সিলেট নগরীর উপশহর পয়েন্ট এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সহ সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ ক্ষমতাকে আকড়ে রাখতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পায়ে হেটে কারাগারে গিয়েছিলেন এবং হুইল চেয়ারে ফিরেছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হয়নি। সর্বশেষ জুলাই-আগষ্ট বিপ্লবের সময় নির্বিচারে গণহত্যা চালিয়েছে। ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। জনগন তাদেরকে ক্ষমতা করবেনা। গুম-খুন ও গণহত্যা সহ সকল অপকর্মের বিচার এদেশের মাঠিতেই হবে ইনশাআল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, সিলেট জেলা জাসাসের সাবেক সদস্য সচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ট্রেজারার জহিরুল ইসলাম তুহিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলী, সিলেট জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন